কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

fay 5 7 1 24 কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২৮১ বোতল ফেনসিডিল সহ ০৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর থানার নওদা খাদিমপুর এলাকার ফেলাল উদ্দিন’র ছেলে রুহুল আমিন (৩৯), মেহেরপুর সদরের ঝাউবাড়িয়া এলাকার আইজউদ্দিন’র ছেলে মহিবুল (৩৬) এবং কুষ্টিয়া জেলার মিরপুর থানার মির্জানগর এলাকার গোলজার মন্ডল’র ছেলে জাহাঙ্গীর মন্ডল (৪৩)।

র‌্যাব সূত্রে জানাযায়, মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় গত ০৫ জানুয়ারি ২০২৪ খ্রিঃ রাত ০৯.১০ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন মিরপুর গ্রামস্থ জোর্য়াদ্দার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৮১ বোতল ফেনসিডিল সহ মাদক বিক্রির জন্য ব্যবহৃত ও কাজে ০১টি জীপ গাড়ী এবং মাদক বিক্রির নগদ ৩৬,৫০০/- টাকা সহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর