কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিতদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ সুবিধাবঞ্চিত ও অনগ্রসর মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে রিভাইব হেল্থ ফাউন্ডেশন। শি’আন সার্জিক্যালের সর্বাঙ্গীণ সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় অসংখ্য মানুষ অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। গতকাল বুধবার (৬ মে) সকাল ১০টায় কুষ্টিয়া সিটি কলেজ মার্কেট চত্বরে এ কার্যক্রম শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে। ক্যাম্পে আগত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগ বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য পৃথকভাবে প্রাথমিক পরীক্ষা, চিকিৎসা নির্দেশনা এবং জীবনযাপন সম্পর্কিত সচেতনতা তৈরি করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের সেবামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।