কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় রমজান উপলক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এস এম রওনক, ভেড়ামারা ॥ পবিত্র রমজানকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রেল বাজার ও কলেজ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে তিন দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার পৌরসভার মধ্যে রেল বাজার ও কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পণ্যের অতিরিক্ত মূল্য আদায় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তিনটি দোকানিকে সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শ্রী রঞ্জন (৩৫)কে ২ হাজার, মোঃ আয়নাল হক (৫৫)কে ১ হাজার ও মোঃ মিরাজুল ইসলামকে ২ হাজার টাকা সর্বমোট ৩টি দোকানিকে মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীকে অবিহত করেন, রমজানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ অতিরিক্ত মূল্য আদায় বা মজুতদারির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর