কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

নিজ সংবাদ \\ কুষ্টিয়া শহরতলীর একটি ভাড়া বাসা থেকে হাসান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস এলাকার নিহতের শ্বশুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হাসানের স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের দাবি, ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন হাসান। তবে হাসানের পরিবার বলছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। শ্বশুর বাড়ি বাড়ি কাছাকাছি হওয়ায় নিয়মিত যাতায়াত ছিল হাসানের। কুষ্টিয়া মডেল থানার এস আই সাহেব আলী জানান, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়ায় স্ত্রী তার বোনের বাড়িতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে স্ত্রী দেখেন তার স্বামীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর