কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় গভীর রাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। গতকাল রবিবার (১৬ নভেম্বর) সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ৫১ সেকেন্ডের ওই ভিডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেন।

তাঁদের একজন মাথায় হেলমেট পরিহিত ছিলেন। আগুন দেওয়ার পর একজনকে ‘জয় বাংলা’ বলতে শোনা যায়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পেরেছি, রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের চাকায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ওই সময় গাড়ির ভেতর চালক ও সহযোগী ঘুমাচ্ছিল। তারা টের পেয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের খবর পাইনি। ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর