কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্টে ৩ জনের বিরুদ্ধে মামলা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের থানাপাড়া ও আদর্শপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে তিনটি মোবাইল কোর্ট মামলা হয়েছে। এসব মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

 

গতকাল সোমবার (২৬ অক্টোবর) কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার। এ ঘটনায় মোবাইল কোর্ট মামলা নম্বর ১৯৭৮/২৬, ১৯৭৯/২৬ ও ১৯৮০/২৬ নথিভুক্ত করা হয়েছে।

 

মামলার আসামিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার আদর্শপাড়ার মো. শাহাদত (৪০), পিতা মো. নাছির উদ্দিন ও মাতা মোছা. তারা বেগম; থানাপাড়ার মো. কারিবুল ইসলাম (৩৮), পিতা মৃত বিশু ও মাতা মোছা. হাসিনা বেগম; এবং আদর্শপাড়ার মো. মিজান (৩৮), পিতা মৃত নিহাল বাউল ও মাতা মোছা. আমেনা।

 

অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তরের দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।

 

মোবাইল কোর্টের প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. আসিফুজ্জামান।

 

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর