কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে মাদকদ্রব্যের চোরাচালান প্রতিরোধে চলমান অভিযান ও নজরদারির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। অভিযানে কাজীপুর বর্ডারপাড়া মাঠ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আট বোতল মদ ও চার হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দ মূল্য ১২ লাখ ১২ হাজার টাকা। বিজিবি জানায়, উদ্ধার করা মালিকবিহীন মাদকদ্রব্য বিধি অনুযায়ী মেহেরপুরের গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর