কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ব্যবসায়ীর বাড়িতে চুরি

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া শহরের ফজলুল বাড়ি চৌধুরী সড়কে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধ চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় প্রায় দুই লক্ষ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ দলিলপত্র হারিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। অভিযোগসূত্রে জানা যায়, অভিযোগকারী কুষ্টিয়া শহরের ১৯ নং ওয়ার্ডের ফজলুল বাড়ি চৌধুরী সড়কের বাসিন্দা নওশের উদ্দিন মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম শিশির (৩৯)।

গত ১০ অক্টোবর ব্যবসার কাজে ঢাকায় যান তিনি। শিশির দীর্ঘ ২০ দিন পর গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টার দিকে বাড়িতে ফিরে দেখেন তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে চোরেরা বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে, একটি টেলিভিশন (মূল্য প্রায় ৫০হাজার টাকা), একটি আইপিএস ও ব্যাটারি (৭০ হাজার টাকা), তিনটি সিলিং ফ্যান (১৫ হাজার টাকা), গ্যাসের চুলা (১২ হাজার টাকা)।

তাছাড়া ওভেন ও গিজারসহ অন্যান্য গৃহস্থালি সামগ্রী ভাংচুর করে রেখে যায়, যার আনুমানিক ক্ষতি ৫০ হাজার টাকা। এছাড়া গুরুত্বপূর্ণ জমির দলিলপত্রও নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। এ ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম শিশির গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর