কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিষাক্ত সাপের কামড়ে বৃদ্ধা মহিলার মৃত্যু 

নিজ সংবাদ ॥ সাপের কামড়ে সেলিনা আক্তার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (৭ অক্টোবর) ভোর ৪ ঘটিকার সময় কুষ্টিয়া সদর উপজেলা ইবি থানার ১০নং উজানগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাধপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু মাজেদের স্ত্রী বৃদ্ধা সেলিনা আক্তার। চার কন্যা ও ১পুত্র ছেলে জননী ছিলেন। সেলিনা মাটির দেয়াল ও চিটেন ছাউনির দুই কক্ষ বিশিষ্ট একটি ঘর আছে। ঘরটি এক পাশে মাটির মোটা আকৃতির দেওয়াল আছে, দেয়ালটিতে অসংখ্য ইঁদুর দ্বারা ছিদ্র ও বড় ধরনের গর্ত আছে। পারিবারিক সূত্রে জানা যায় সেলিনা আক্তার তার নিজ কক্ষে একলাই ছিলেন।

সকাল ৪ ঘটিকার সময় তার ঘুম ভেঙ্গে যায়, সেলিনা আক্তার ভাবে ইঁদুরে কামড় দিছে। কিন্তুু জ্বালা যন্ত্রণা মাত্রা বেড়ে গেলে পাশের রুমে তার নানী ছেলেদের চিৎকার করে ডাক দেয় তাৎক্ষণিক সকলেই এসে সাপ কামড় দিছে কি না তা জানার জন্য মরিচ খেতে দিলে মরিচ মিষ্টি লাগছে বলে জানান। সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসরা চিকিৎসার কার্যক্রম শুরু করে। তখন রোগীর অবস্থায় খারাপ হওয়ায় এন্টিভেনম দেয়ার পর পরই সময়ই তার মৃত্যু হয়। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসাপাতালের কর্তব্যরত চিকিৎসা সেলিনা আক্তার মৃত্যু নিশ্চিত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর