কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ॥ কর্মীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হাকিম। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহম্মদ আরিফুজ্জামান।

প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংগঠনের কর্মপদ্ধতি অনুসরণ করে সকল স্তরের জনশক্তি ও শাখার সাপ্তাহিক, মাসিক ও ত্রৈমাসিক কার্যক্রম নিয়মিতভাবে সম্পন্ন করতে হবে। প্রতিটি জনশক্তিকে সংগঠনের কর্মপদ্ধতি যথাযথভাবে বুঝে-শুনে সংগঠনের যাবতীয় দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রশিক্ষণ সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মুফতি ওলিউল্লাহ মাহমুদ। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা হুসাইন আহমদ, চুয়াডাঙ্গা সদর শাখার সভাপতি আহমদ জুবায়ের, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানসহ কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ সভায় সংগঠনের কর্মপদ্ধতি, সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর