বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কুষ্টিয়া জেলা শাখার এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার বৃত্তিপাড়া বাজারে জেলা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বৃত্তিপাড়া বাজারে কর্মিসভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির ও বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ , বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা আহ্বায়ক সোলায়মান পারভেজ, কৃষক সংগ্রাম সমিতি মিরপুর উপজেলা সভাপতি আসাদুল ইসলাম, সদর উপজেলা সাধারন সম্পাদক হারুন উর রশিদ ও সভাপতি আমিনুুল ইসলাম, কুমারখালি উপজেলা সধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল, ভূমিহীন গরীব কৃষকসহ শ্রমজীবীদের রেশন দিতে হবে, জিকে সেচ প্রকল্প পরিপূর্ণভাবে চালুর দাবি, সরাসরি সরকার কর্তৃক কৃষকের নিকট থেকে ধান ক্রয়, নির্ধারিত মূল্যে সার, ডিজেল, কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং ধানসহ সকল কৃষিপণ্য ও ফসলের উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান, হাটে-বাজারে ওজনে কারচুপি বন্ধ, ঢলতা প্রথা বাতিল, হাট বাজারে তোলা আদায়ের তালিকা টাঙানোর দাবিতে কৃষক-জনগণকে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানানো হয়।
এ প্রেক্ষিতে আগামী ২৪ জুন জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। ২৫ জুলাই জেলা কমিটির উদ্দ্যেগে সংগঠনের শিক্ষা শিবির অনুষ্ঠিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির নামে দেশের কৃষি ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। জিকে সেচ প্রকল্প পরিপূর্ণভাবে চালুর দাবিতে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করুন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল, সরাসরি সরকার কর্তৃক কৃষকের নিকট থেকে ধান ক্রয়, নির্ধারিত মূল্যে সার, ডিজেল, কীটনাশকের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ এবং ধানসহ সকল কৃষিপণ্য ও ফসলের উৎপাদন ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা বিধান, হাটে-বাজারে ওজনে কারচুপি বন্ধ, ঢলতা প্রথা বাতিল, হাট বাজারে তোলা আদায়ের তালিকা টাঙানোর দাবিতে আন্দোলন-সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানানো হয়।
