খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই মে ২০২৬, ১:১৩ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লিখিত পরীক্ষা পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার ও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় তিনি চাকরি প্রত্যাশী ও তাদের পরিবারকে দালাল কিংবা প্রতারক চক্রের খপ্পরে না পড়ার পরামর্শ দেন এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার আশ্বাস দেন। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন শেখ বিল্লাল হোসেন ও মোঃ জামিনুর রহমান খান। এছাড়া পুলিশ সদর দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য ও ফোর্স নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন। জেলা পুলিশ জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য