কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নবাগত পুলিশ সুপারের যোগদান ও দায়িত্বভার গ্রহণ 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সকালে তিনি কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানাতে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা। পরে জেলার একটি চৌকস পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের ফোর্সদের সঙ্গে পরিচিত হন।

দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) কুষ্টিয়া জেলা পুলিশের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলকে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। জেলা পুলিশ সূত্রে জানা যায়, নবাগত এসপি তাঁর পূর্ববর্তী কর্মস্থলে দক্ষতা, কঠোর পেশাদারিত্ব এবং মানবিক আচরণের জন্য পরিচিত ছিলেন। কুষ্টিয়ায় দায়িত্ব গ্রহণকে তিনি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বলে সংশ্লিষ্টরা জানান। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর