কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার বেশি ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। গতকাল সোমবার (২৫ মে) বেলা সোয়া ১১টার দিকে বিজ্ঞপ্তিতেসূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ ডাংমড়কা চৌরাস্তা এলাকায় গতকাল সোমবার সকাল আনুমানিক ৬ টা ৫০ মিনিটের দিকে অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩ হাজার ১৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। রবিবার রাত ১১.৪০টায় পশ্চিম ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৪ বোতল মদ, ২ হাজার ৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। অপরদিকে একইদিন রাত ৯টায় প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুড়া নদীর ঘাট এলাকায়বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ হাজার ৯৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

এছাড়াও একইদিন প্রায় একইসময় রংমহল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রংমহল মাঠে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীনঅবস্থায় ভারতীয় ৩ কেজি গাঁজা উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ১০ লাখ ১৮ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সীমান্ত নিরাপত্তায় বিজিবির এ ধরনেরঅভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর