কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট আলেম মুফতি আমির হামজার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া শহরে দেশীয় অস্ত্র (বাঁশ, প্লাস্টিকের ও স্টিলের লাঠি) নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের ব্যস্ততম ছয় রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা থানা ট্রাফিক মোড় ও ঐতিহাসিক পাঁচ রাস্তার মোড় হয়ে পুনরায় ছয় রাস্তার মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির এবং স্থানীয় যুব ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী অংশ নেন। এ সময় দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিবাদী শ্লোগানে পুরো শহর উত্তাল হয়ে ওঠে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় জামায়াত নেতারা বলেন, “কুষ্টিয়ার জনপ্রিয় জননেতা মুফতি আমির হামজার ওপর এই কায়দাভিত্তিক হামলা রাজনৈতিক শিষ্টাচার ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

যারা জনগণের রায়কে সহ্য করতে না পেরে এমন ন্যক্কারজনক পথ বেছে নিয়েছে, তারা কুষ্টিয়ার শান্তি বিনষ্ট করতে চায়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে কুষ্টিয়া অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঘটনা ঘিরে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর