কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রামে ৩৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৩০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মিতুল হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মিতুল হোসেন ইবি থানার বড়ইটুপি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শহিদুল ইসলাম ও নিলুফা খাতুনের ছেলে। গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উজানগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিত্তিপাড়া বাজার এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব জানায়, অভিযানে তার কাছ থেকে ৩৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ ৩০০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার মিতুল হোসেনের বিরুদ্ধে ইবি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর