কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বেইমানদের টাইট করতে আমার এক মিনিট লাগে: মেহেদী রুমী

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, ‘ আপনারা দেখবেন আমি ইচ্ছে করলে আমার ১ মিনিট লাগে এসব টাইট করতে। কারণ জনগণ আমার সাথে আছে। আমি ১ লাখ ৪০ হাজারের উপরে ভোট পেয়েছি। চিটার, বাটপার, বেইমান, বিশ্বাসঘাতক, প্রতারক তাদেরকে বিএনপিতে রাখা যাবেনা। আদর্শবান নেতাকর্মীরা বিএনপি করবে। আমরা তো কোনো লোককে ভাড়া করে আনেনি। মুখ দিয়ে বলেছি আসো, সব ইউনিয়ন থেকে হাজার হাজার লোক এসেছে। এরাই বিএনপিকে ভালোবাসে।’

গতকাল ‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে আয়োজিত উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মেহেদী রুমী বলেন, বিএনপি’র মার্কা হল ধানের শীর্ষ। আর এসব ক্রিমিনাল কিন্তু তারা ধানের শীর্ষকে বাদ দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। আমি তাদের নাম বলতে পারি। নাম বলবো না’ কিন্তু তাদের সাঁজা দিব। বেইমানরা কিন্তু সাঁজা পেয়েছে।

এরাও কিন্তু সাঁজা পাবে আপনাদের সামনে। কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন জিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও কুষ্টিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু,

জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন। অনুষ্ঠানে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশ নেন। আলোচনা অনুষ্ঠান শেষে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর