খোকসা প্রতিনিধি ॥ জিয়া শিশু কিশোর সংগঠনের খোকসা পৌর ও থানা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের এনএস রোডে অবস্থিত বিএনপি কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের আহ্বায়ক ইবাদত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যক্ষ নওয়াব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সভাপতি ও সাবেক জিএস আব্দুল মুঈদ বাবুল, জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর মোমিনুর রহমান সুজন। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার শামসুজ্জাহিদ।
সভায় সর্বসম্মতিক্রমে খোকসা পৌর জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ মনিরুল ইসলাম ও মতিউর রহমান আকাশ। থানা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মকবুল হোসেন ও সোহেল রানা মানিক।









