রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) সকাল দশটা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এহেতেশাম রেজা এর সভাপতিত্বে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ সেখ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) ফরহাদ ওহাব, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ ইসমাত কামাল, সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক পারভীন আখতার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারা আকাশ কুমার কুন্ডু, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা, অতিরিক্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা) মোঃ মহসীন উদ্দীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বানিজ্য ও বিনিয়োগ শাখা ) আদিত্য পাল, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জুডিশিয়াল মুন্সিখানা শাখা) মোঃ রাহাতুল করিম মিজান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা) মোঃ জাহিদ হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ই-সেবা কেন্দ্র ও স্থানীয় সরকার শাখা) আবু সালেহ মোঃ নাসিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ফরমস এন্ড স্টেশনারি শাখা ও লাইব্রেরি শাখা) ফারজানা সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মোঃ আব্দুর রকিবসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, রাষ্ট্রের যে অংশই সরকারি সম্পত্তি নষ্ট হোক না কেন এতে সাধারণ মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি আপনি আমরা সবাই এটা দ্বারা প্রভাবিত হব। মতাদর্শের ভিন্নতা থাকতেই পারে তাই বলে সরকারি সম্পত্তি নষ্ট করা কোন ভাবে কাঙ্খিত না।
একই সাথে কোন মৃত্যু আমাদের কাম্য না। একটি দেশের উন্নয়নের জন্য দুটিই বড় বাধার স্বরূপ। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা জেলা প্রশাসন ও জেলা পুলিশ সার্বক্ষণিক কাজ করছি। আপনাদের সবার প্রতি আহ্বান থাকবে, ছাত্র আন্দোলনের নামে যারা এই উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করার যে অপচেষ্টা চালাচ্ছে সেই বিষয়ে আপনারা সচেতন থাকবেন। আপনাদের সকলের সহযোগিতায় বর্তমানে কুষ্টিয়া অনেক ভালো অবস্থানে আছে।
ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীকার থেকে স্বাধীনতা সকল আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের নামে কোন অফিসে গিয়ে সেই অফিস ভাঙচুর করা কখনোই শুভকর নয়। এটা খুবই ভীতি জনক এবং সংঘাতময়। সেটা যেন আর না করতে পারে সেজন্য স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আশা করি জেলা প্রশাসন ও জেলা পুলিশ এবং আপনাদের সকলের সহযোগিতায় কুষ্টিয়ায় কোন সরকারি সম্পত্তি বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে আমরা বদ্ধপরিকর।









