কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালী পৌর পূজা উদযাপন ফ্রন্ট আহ্বায়ক কমিটি গঠন

মোশারফ হোসেন ॥ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমারখালী পৌর শাখার আহ্বয়াক কমিটি করা হয়েছে। দীপেন্দ্র নাথ পাল আহ্বয়াক ও প্রসেনজিৎ কুমার বিশ্বাসকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কুমারখালী পৌর শাখার আহ্বয়াক কমিটি অনুমোদন করা হয়। গতকাল সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক দেবেশ চন্দ্র সরকার ও সদস্য সচিব ডাঃ পি. কে. সাহার স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন করেন।

কমিটির সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক-অশোক কুমার বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক – কৃষ্ণদাস বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক- পার্থ কুমার বিশ্বাস, সদস্য- পল্লব কুমার অধিকারী, সদস্য- সুকেশ কুন্ডু, সদস্য- সুজয় বিশ্বাস, সদস্য- সমীর কুমার বিশ্বাস, সদস্য- সুজয় কুন্ডু, সদস্য- তিলক কুমার ঘোষ তুর্য। এই আহ্বায়ক কমিটি ২ মাসের মধ্যে কমিটি গঠনপূর্বক দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর