কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে শেষ হল মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে যদুবয়রা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলার আয়োজন করে যদুবয়রা ডিএম ক্লাব। ফাইনালে অংশ নেয় কুষ্টিয়া ফুটবল একাডেমী বনাম খোকসা নাঈম স্পোর্টস ফুটবল একাদশ। ট্রাইবেকারে কুষ্টিয়া ফুটবল একাডেমি বিজয়ী হয়। যদুবয়রা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো.আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রমানিক।
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এই খেলার আয়োজন করে যদুবয়রা ডিএম ক্লাব। মোবাইল ফোনের অপব্যবহার ও মাদকমুক্ত সমাজ গড়ার পত্যয় নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন। খেলায় দূর দুরান্ত থেকে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ভিড় জমায় এই ফাইনাল খেলা দেখতে। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের অংশ গ্রহণের মধ্যে দিয়ে উদযাপন করে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। অন্যান্যদের মধ্যে ছিলেন, কুমারখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক লুৎফার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক,মাকসুদুল মোমিন, যদুবয়রা ডিএম ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মন্টু প্রমুখ।









