কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১২ই আগস্ট ২০২৬, ১:৫৫ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’- এ প্রতিপাদ্যে কুষ্টিয়ার কুমারখালীতে শুরু হয়েছে তিনদিনব্যাপি জাতীয় ফল মেলা ২০২৬। কৃষকদের ফল চাষে আগ্রহ বাড়াতে উপজেলা পরিষদ চত্বরে এমন মেলা আয়োজন উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূঁইয়া। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেনের পরিচালনায় এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ফল মেলা ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথিরা।
দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহের পর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে মেলায় আম, কাঁঠাল, কলা, তাল, পেঁপেসসহ অন্তত ৪০ প্রকারের দেশীয়য় ফল প্রদর্শন করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. শওকত হোসেন ভূইঁয়া বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহের পর ক্ষতি হ্রাস, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল রপ্তানির সম্ভাবনা তুলে ধরতে এমন মেলার আয়োজন করা হয়েছে। প্রতিটি খাবারের সাথে বেশি বেশি ফল খাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ফল চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের প্রণোদনা প্রদান ও গাছে চারা বিতরণ করা হচ্ছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য