কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ১০ বছরের কারাদন্ড

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামী শফিকুল ইসলামের (২৭) দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ৩টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামী উপজেলার নন্দলালপুর সোন্দহ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহ বহির্ভুত সম্পর্কের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে সৃষ্ট দাম্পত্য কলহের এক পর্যায়ে ২০২২ সালের ১২ ফেব্রুয়ারী, রাত ১টায় স্বামী শফিকুল স্ত্রী অন্নি খাতুন সোনালীকে মারধর করে গলাটিপে ধরে।

এসময় স্ত্রী সোনালী অচেতন হয়ে পড়লে শফিকুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্নি খাতুন সোনালীকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পিতা উপজেলার নগর সাঁওতা গামের মৃত জামাত আলী মোল্লার ছেলে আনিস মোল্লা বাদি হয়ে সোনালীর স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ৩১ অক্টোবর কুমারখালী থানার এস আই অপুর্ব কুমার অনিচ্ছাকৃত হত্যাকান্ডের অভিযোগ এনে আদালতে চার্যশীট দাখিল করেন। ২০২২ সালের ২২ নভেম্বর অনীত অভিযোগের চার্জ গঠন পরবর্তী ১৬জন স্বাক্ষীর স্বাক্ষ্য শুনানী শেষে গলাটিপে স্ত্রী হত্যার অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় আদালত আসামী শফিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকার জরিমানা ধার্য করেন অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডন্ডের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম। 

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর