কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুমারখালী প্রতিনিধি ॥ শিক্ষার মানোন্নয়ন ও পাশের হার বৃদ্ধির লক্ষ্যে প্রাক নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক। প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সরকার জানান, আসন্ন ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় সাধারণ শাখায় ১২৩ জনের মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ২১ জন। এবং ভোকেশনাল শাখায় ১৭২ জনের মধ্যে কৃতকার্য মাত্র ৯ জন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয়না। গেল পাঁচ বছরে কোনেদিন অভিভাবকদের ডাকেনি।

আর পরীক্ষায় ফেল করার পরে আজ ডাকা হয়েছে। ছাত্রদের ফেল করার জন্য শিক্ষকরা দায়ী। তবে অভিভাবকদের এমন অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা। ইউএনও ফারজানা আখতার বলেন, এবার এসএসসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে উপজেলায়। সেজন্য কিছুদিন আগে উপজেলা পরিষদে শিক্ষকদের সঙ্গে একটি মিটিং হয়েছে। এই বিদ্যালয়টি সবচেয়ে পুরানো। এখানেও এমএসসিসহ প্রাক নির্বাচনী পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। সেজন্য শিক্ষার মানোন্নয়নে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে সমাবেশের আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সব বিদ্যালয়ে এমন আয়োজন করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর