কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, গ্রেফতার ১

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে ইসলামীয়া ফাজিল মাদ্রাসা পড়ুয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম জিকু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে শেরকান্দি ইসলামীয়া ফাজিল মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত রফিকুল ইসলাম (জিকু) শেরকান্দি গ্রামের মৃত- আবুল হোসেনের ছেলে। যৌন হয়রানির শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষার জন্য শ্রেনী কার্যক্রম সকাল ৭ টার শুরু হয়। এই কারণে ওই শিক্ষার্থী ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। মাদ্রাসায় এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। এই কারণে শিশুটি মাদ্রাসার মসজিদের নিচে আসামীর দোকানে খাবার কিনতে যায়। 

এই সময় কেউ না থাকায়, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জড়িয়ে ধরে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। এই ঘটনা বাড়িতে গিয়ে বললে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়।

কুমারখালী থানার (ওসি) জামাল উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর