কুমারখালীতে মনোনয়ন পেলেন বাদশা-ভেড়ামারায় টনি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে মনোনয়ন পেলেন বাদশা-ভেড়ামারায় টনি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১১, ২০২৬

এনসিপির উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা 

 

কুমারখালী প্রতিনিধি ॥ স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে ১০০ জনের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি)। গতকাল ‎রবিবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের ১০০ জনের নাম ঘোষণা করেন স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে কুষ্টিয়ার কুমারখালী ও ভেড়ামারা উপজেলার দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন – ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান পদে মো. জান্নাতুল ফেরদাউস টনি। তিনি কুষ্টিয়া জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী।

এবং কুমারখালী উপজেলা চেয়ারম্যান পদে মনোনিত হয়েছেন এ্যাডভোকেট আবুল হাসিম বাদশা। তিনি কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী ও কুষ্টিয়া জজ কোর্টের এপিপি। গতকাল রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া এনসিপির যুগ্ম সমন্বয়কারী খন্দকার মফিজুর রহমান শাহিন। তিনি বলেন, জোটের সিদ্ধান্ত অনুযায়ী অন্যান্য উপজেলার প্রার্থীদের নাম পরবর্তীতে ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি।