কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরেও কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে

কুষ্টিয়ার দৌলতপুরে কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে। রবিবার যেখানে ভোক্তা পর্যায়ে কাঁচা মরিচ ৬০০ থেকে ৮০০টাকা দরে বিক্রি হয়েছে সেখানে সোমবার বিক্রি হচ্ছে ৩৬০ টাকা থেকে ৪০০টাকা দরে। আদা, রসুন ও পেঁয়াজের দামও কমেছে।

দৌলতপুরেও কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে

দৌলতপুরেও কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে
দৌলতপুরেও কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে

তবে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় খুচরা ও পাইকার ব্যবসায়ীরা নিজ ইচ্ছামত দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের অস্বস্থির মধ্যে ফেলছে এমন দাবী ভোক্তাদের।

অপরদিকে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত মরিচসহ সবজি পাইকার ব্যবসায়ীদের কাছে যে দরে বিক্রি করছে তার দ্বিগুন বা কোন ক্ষেত্রে আরো বেশী দরে তারা খুচরা বা ভোক্তাদের কাছে বিক্রি করছে। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব রয়েই যাচ্ছে।

Glive24.com Logo 252x68 px White দৌলতপুরেও কাঁচা মরিচের ঝাঁঝ কমতে শুরু করেছে

ঈদের পরদিন হঠাৎ করে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারসহ বিভিন্ন বাজারে কাঁচা মরিচ ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে কোথাও কোথাও আরো বেশী দরে বিক্রি হয়েছে। কাঁচা মরিচের বাজার এমন হওয়ায় সাধারণ ক্রেতারা পড়েন চরম অস্বস্থি ও ভোগান্তিতে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর