কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে বিএনপির কর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

মোশারফ হোসেন ॥ কুমারখালীতে বিএনপি কর্মীদের  মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন বিএনপি নেতা খান আতিকুর রহমান সবুজ। গতকাল বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজের উদ্যেগে তার নিজ বাস ভবনে ছয় শতাধিক কর্মীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। 

দরিদ্র কর্মীদের মুখে হাসি ফোটানো এবং সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন বলে জানান, বিএনপি নেতা খান আতিকুর রহমান সবুজ। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মিরাজুল ইসলাম মিরাজ, পৌর কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান নয়ন, পৌর কৃষক দলের সদস্য সচিব  মুর্তজা আহমেদ রিপন, পৌর ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদ ও কুমারখালী পৌর জিয়া পরিষদের আহ্বায়ক রাকিবুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর