কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে প্রেমিক নিয়ে প্রেমিকার বাবা, চাচা ও মামা নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে অপ্রাপ্তবয়স্ক প্রেমিককে নিয়ে প্রেমিকার বাবা, চাচা ও মামা নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কুমারখালীতে প্রেমিক নিয়ে প্রেমিকার বাবা, চাচা ও মামা নিখোঁজ

কুমারখালীতে প্রেমিক নিয়ে প্রেমিকার বাবা, চাচা ও মামা নিখোঁজ
কুমারখালীতে প্রেমিক নিয়ে প্রেমিকার বাবা, চাচা ও মামা নিখোঁজ

(২৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রাম থেকে প্রেমিক বিপ্লবকে নিয়ে প্রেমিকার বাবা হাফিজুল ও তার চাচা শামিম ও তিন মামা নিখোঁজ রয়েছেন । সেই থেকে প্রেমিকের ফোন নাম্বার বন্ধ বলে জানা গেছে।

ভুক্তভোগী বিপ্লবের বাবা জহুরুল ইসলাম জানান, তার ছেলে সদ্য এইচএসসি পাশ করেছে। বৃহস্পতিবার বিকেলে মোবাইল ফোনে তার ছেলে বিপ্লবকে একই ইউনিয়নের হাফিজুলের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে তার নানা বাড়ি দক্ষিণ যদুবয়রা দেখা করতে বলে।

বিপ্লব প্রেমিকার নানা বাড়িতে গেলে নানা আহাদ আলী শেখ ও তার তিন মামা তরিকুল, নাজমুল ও হৃদয় বিপ্লবকে বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখে। খবর পেয়ে বিপ্লবের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে আপোষের চেষ্টা করলে তাদেরকে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হয়। এসময় তারা চৌরঙ্গী ক্যাম্পে বিষয়টি জানালে পুলিশ প্রেমিকার নানা বাড়িতে পৌঁছে বিপ্লবকে খুঁজে না পেয়ে নানা আহাদ আলীকে জিজ্ঞাসাবাদ করেন।

 

আহাদ আলী জানান বিপ্লবকে প্রেমিকার বাবা, চাচা ও তিন মামা অটোরিকশাতে কোথায় নিয়ে গেছে সেটা তার অজানা। সেই থেকে তার ছেলের মোবাইল ফোন বন্ধ। নিখোঁজ ছেলেকে উদ্ধারের জন্য কুমারখালী থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ কাজ করছে। এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। দ্রুতগতিতে ছেলেকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর