খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুন ২০২৬, ১০:৩৮ পিএম

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ২০২৫-২৬ অর্থবছরে উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুমারখালী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাইসুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাওছার আলী, মোঃ আলসাবা, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। এই কর্মসূচির আওতায় দুই হাজার দুইশ জন কৃষকদের মধ্যে ৫ কেজি উচ্চফলনশীল ধান ও ১০ কেজি জিওপি,১০ কেজি এমওপি রাসায়নিক সার প্রদান করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য