মোশারফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে পুত্রবধূকে কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগে শ্বশুরের বিচার চেয়ে শনিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বানিয়া গ্রামের রুমজান মোড় এলাকার এই ঘটনা ঘটেছে। অভিযোগ পত্র থেকে জানা যায়, ৬ মাস পূর্বে বানিয়া পাড়া গ্রামের মালেক শেখর ছেলে মোঃ চাঁদ শেখ (২২) সঙ্গে বিয়ে হয় ওই নারীর । বিয়ের পর থেকে পুত্রবধুকে কু-প্রস্তাব দিতে থাকে শ্বশুর। পুত্রবধূ কু-প্রস্তাবে রাজি না হাওয়াই তার উপর মানসিক নির্যাতন শুরু করে শ্বশুর মালেক। বিষয়টি স্বামী মোঃ চাঁদকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়নি।
ভুক্তভোগী ওই নারী বলেন, তার শ্বশুর মালেক দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি এসব প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে মানসিক চাপ দিতে থাকেন। এই অবস্থায় আমার স্বামীর কাছে বলেও কোন সমাধান হয়নি। এর পর আমি আমার মা- বাবার কাছে জানালে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আমি সুষ্ঠ বিচার চাই। আমার মতো আর কোন মেয়ের সঙ্গে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ওই নারীর স্বামী মোঃ চাঁদ ও শ্বশুরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
