কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

তৃণমূল ক্রিকেট কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: খালেদ মাহমুদ সুজন

তৃণমূল ক্রিকেট কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। কুষ্টিয়া সহ দেশের সকল বড় ব্যবসায়ীরা যদি তৃণমূল ক্রিকেটকে এগিয়ে নিতে তাদের পাশে দাঁড়াই তাহলে এখান থেকেই অনেক ট্যালেন্ট ক্রিকেটার বের হবে যা পরবর্তীতে দেশের হয়ে খেলতে পারবে।

তৃণমূল ক্রিকেট কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: খালেদ মাহমুদ সুজন

তৃণমূল ক্রিকেট কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: খালেদ মাহমুদ সুজন
তৃণমূল ক্রিকেট কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: খালেদ মাহমুদ সুজন

তাথৈ-তাহিয়া ক্রিকেট একাডেমি, আড়ুয়াপাড়া কুষ্টিয়া এর ক্রিকেট মান উন্নয়ন, একাডেমী ভবন, একাডেমী মাঠ পরিদর্শন, একাডেমী খেলোয়ার সহ কুষ্টিয়া খেলোয়ারদের সাথে কুশল বিনিময় কালে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বিসিবি’র ডাইরেক্টর এবং চেয়ারম্যান অফ গেম ডেভোলপমেন্ট খালেদ মাহমুদ সুজন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় তিনি আরো বলেন বাংলাদেশে জানেন যে বর্ষাকালে আউটডোরে তেমন ক্রিকেট খেলার সুযোগ হয় না তাই যদি স্থানীয় জেলা পর্যায়ে ইনডোরে ক্রিকেট প্র্যাকটিস করার সুযোগ থাকতো তাহলে আমাদের দেশের ক্রিকেট পিছিয়ে থাকতো না, আঞ্চলিক ক্রিকেট বিসিবির সহযোগিতার বিষয়ে তিনি বলেন বিসিবি তো অবশ্যই সাপোর্ট করবেই তবে এখনকার যারা কুষ্টিয়া অঞ্চলে বড় ব্যবসায়ী এবং ক্রিকেট প্রেমী মানুষ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে এখান থেকে সুমন, মিথুনের মতো বড় তারকা ক্রিকেটার বের হয়ে আসবে।

কুষ্টিয়া খুলনা বেল্ট থেকে সুমন, মিথুন,মুস্তাফিজ, সৌম্য সরকার সহ অনেকেই জাতীয় দলে খেলেছে এবং এখনো খেলছে তাই এখানে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে তাদের প্রতিভার বিকাশের সুযোগ করে দিতে হবে।

Glive24.com Logo 252x68 px White তৃণমূল ক্রিকেট কে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করতে হবে: খালেদ মাহমুদ সুজন

এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেটার মো মিথুন উপস্থিত ছিলেন, তিনি কুষ্টিয়ার স্থানীয় ক্রিকেটারদের বিভিন্ন পরামর্শ দেন। তাথৈ-তাহিয়া ক্রিকেট একাডেমির আহবায়ক ও কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক পারভেজ আনোয়ার তণুর আয়োজনে এসময় আঞ্চলিক ক্রিকেটার নিয়ে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলা হয়।

আরও পড়ুন:

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর