কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে নৌকা ভ্রমণকারী তরুণ-তরুণীকে মদ্যপানে বাঁধা

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীর গড়াই ইকো পার্কে নৌকা ভ্রমণকারী একজোড়া তরুণ-তরুণীকে মদ্যপানে বাঁধা দেওয়ায় এক যুবকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমারখালীর প্রধান শহরের গণমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক আল রাব্বী (২০) কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়ার গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর।

বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে কুমারখালীর গড়াই ইকো পার্কে প্রকাশ্যে নৌকা ভ্রমণকারী একজোড়া তরুণ-তরুণী মদ্যপান করছিল। সেদিন আল রাব্বী তাঁদের মদ্যপানে বাঁধা প্রদান করলে তাঁদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার সুত্র ধরে শনিবার রাতে কুমারখালীর গণমোড় এলাকায় গোখাদ্য কিনতে এসেছিলেন আল রাব্বী।

সেসময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বজনরা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন করেন।

গতকাল রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালী গণমোড় এলাকায় গেলে, ফল ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে ওই ছেলে (রাব্বী) বাইসাইকেল নিয়ে গণমোড়ে এসেছিল। তখন কয়েক এসে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়। তবে কাউকে চেনা যায়নি। গড়াই ইকো পার্ক এলাকার রবিউল ইসলাম বলেন, দিন পনেরো আগে নদীতে নৌকা থামিয়ে এক ছেলে আর মেয়ে মদ্যপান করছিল। তখন রাব্বী বাঁধা দিলে হাতাহাতি হয়েছিল। তবে রাতে কারা যেন কুপিয়েছে তা জানিনা।

আহত রাব্বীর বাবা আনোয়ার আলী অভিযোগ করে বলেন, সেদিন পার্কে মদ্যপানে বাঁধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ আছে। আসামিদের চেনা গেছে। মামলা করা হবে বলে এখনই পরিচয় বলছিনা। দোষীদের উপযুক্ত শাস্তি চাই। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, কিছুদিন আগে ইকো পার্কের ঘটনাকে কেন্দ্রকে রাব্বীকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর