কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুমারখালী প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে কুষ্টিয়া কুমারখালীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুমারখালী মিলনাগার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দেশ রূপান্তর পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, বাংলা টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ উল্লাস, কবি ও নাট্যকার লিটন আব্বাস, জি টিভির জেলা প্রতিনিধি কাজী সাইফুল, দৈনিক সমকাল পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি এম আর নয়ন, বিজনেস ফাইল পত্রিকার খুলনা ব্যুরো চিপ আবু দাউদ রিপন সহ অন্যান্যরা। পরে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর