কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়া কুমারখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ সহ ১ জন কে আটক করেছে ।

কুমারখালীতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

Fay 8 3 1 24 কুমারখালীতে ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার পৌর এলাকার এলঙ্গী পাড়া এলাকা থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। এই সময় রবীন্দ্রনাথ কর্মকার (৫৬) নামে একজনকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তির বিরুদ্ধে কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর