কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কুমারখালী প্রতিনিধি ॥ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের সকল ধরণের নৈরাজ্য, উস্কানি ও প্রহসনের বিরুদ্ধে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

 

গতকাল বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুমারখালী পৌর ছাত্রদলনেতা কামরুজ্জামান সোয়াদের নেতৃত্বে কুমারখালী হলবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে গণমোড়, থানামোড়, স্টেশনবাজার হয়ে কুমারখালী বাসস্টান্ড এলাকায় শেষ হয়।

 

এসময় কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিশান শেখ শাওন, বাগুলাট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি হোসেন অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর