কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি মোঃ জহির আলিম (৪০) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ জহির আলিম কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ভালুকা গ্রামের মৃত ছলিম উদ্দিন মন্ডলের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৮ মার্চ ২০২৩ তারিখ দুপুর ০১:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চর মিলপাড়া এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুষ্টিয়া জেলার খোকসা থানার মামলা নং-২, তারিখঃ ০২ মার্চ ২০২৩, ধারা-৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় আসামি মোঃ জহির আলিম কে গ্রেফতার করা হয়।

e7a6e245 09c0 4b44 8b30 26d20c2ab872 কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে প্রতারণা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খোকসা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানান হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর