কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগ্রাসন বিরোধী কবিতা পাঠ ও গানের আসর অনুষ্ঠিত 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে আগ্রাসন বিরোধী কবিতা পাঠ ও গানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় খোকসা বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য ও কবিতা পাঠ করেন ইনকিলাব মঞ্চের সভাপতি ওয়াজেদ বাঙালি। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কবি জিল্লুর রহমান লালন, কোষাধ্যক্ষ কবি মিজানুর রহমান, সদস্য সচিব ফাহিম আব্দুল্লাহ, সাহিত্য সম্পাদক ছিফাতুল্লাহ এবং ধর্মীয় সম্পাদক মুফতি হাফেজ আবু কাউসার।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব হুমায়ূন কবির ও সবুজ আলী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা তাঁদের বক্তব্যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্বারোপ করেন। কবিতা ও গানের মাধ্যমে আগ্রাসন বিরোধী চেতনা তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর