কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে “গ্রাম আদালত” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপত্ত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন সরকারী দপ্তরের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার,
উপজেলা সমাজসেবা, মহিলা বিষয়ক, যুব, মাধ্যমিক, ম্যানেজার পল্লী সঞ্চয় ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশনসহ বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক, সুশীলসমাজের অন্তত ১৯ জন প্রতিনিধি। অনুষ্ঠানটি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর এর সঞ্চালনায় মূল আলোচনা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন মোঃ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ার ধাপ, গ্রাম আদালত কর্যকরীকরণে অংশীজনদের ভূমিকা, প্রচার-প্রচারণার ক্ষেত্রে উক্ত সভার গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং একটি পরিকল্পনা করা হয় কোন প্রতিষ্ঠান কি ধরনের প্রোগ্রামে আলোচনা করবে।









