কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে গণহত্যা-স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

কুমারখালী প্রতিনিধি ॥ ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে কুমারখালী  উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার সভাপতিত্ব করেন । অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাজমুল হক, প্রকৌশলী কর্মকর্তা নাজমুল হক,

বাংলাদেশ তাঁতবোর্ড কুমারখালী উপজেলা শাখার এজিএম মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবী আক্তার, বীর মুক্তিযোদ্ধা পিন্টু, যৃব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমির আফতাব উদ্দিন, কুমারখালী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম , জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর