কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভিশন কুষ্টিয়ার উদ্যোগে শহরের এতিমখানায় সহায়তা দিলেন লিনা জাকির 

বিশেষ প্রতিনিধি ॥ সামাজিক সংগঠন ভিশন কুষ্টিয়া-এর উদ্যোগে শহরের স্থানীয় একটি এতিমখানায় সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের এই মানবিক কার্যক্রমে সহযোগী ছিলেন ভিশন কুষ্টিয়ার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবী লিনা জাকির। ইতিমধ্যে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সহধর্মিণী লিনা জাকিরকে কুষ্টিয়া সদরের বিভিন্ন স্থানে মানবিক কাজ করতে দেখা যায়।

পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন মাদ্রসার কমলমতি শিশুদের জন্য ইফতারের আয়োজন, এতিম শিশুদের সাথে ইফতার করা, এতিমখানার শিশুদের জন্য খাদ্যসামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কিছু শিক্ষাসামগ্রীও বিতরণ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১০ মার্চ শহরের বাইতুল উলুম মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং কর্তৃপক্ষের কাছে উপহার সরূপ কার্পেট তুলে দেওয়া হয়। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর