খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই নভেম্বর ২০২৩, ৮:৩৮ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে কারখানার বৈধ কাগজপত্রাদি না থাকা, খাবারে নিষিদ্ধ ছ্যাকারিন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে আদালত পরিচালনা করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এসময় উপস্থিত ছিলেন জেলা জ্যেষ্ঠ কৃষি বিপনণ কর্মকর্তা সুজাত হোসেন খান।
আদালত সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি না থাকা, খাবারে নিষিদ্ধ ছ্যাকারিন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে উপজেলার চৌরঙ্গী বাজার এলাকার বিসমিল্লাহ বেকারীকে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় ১৫ হাজার টাকা জরিমানা এবং পান্টি আশা ওয়েল মিলের মালিককে আরো ৫ হাজার টাকা করা হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আমিরুল আরাফাত। তিনি জানান, বৈধ কাগজপত্রাদি না থাকা, খাবারে নিষিদ্ধ ছ্যাকারিন, ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য