কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ওসমান হাদি ও আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে আধিপত্যবাদবিরোধী মঞ্চের নেতৃবৃন্দ। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শুরু সংক্ষিপ্ত সমাবেশ। এসময় বক্তারা বলেন, দেশে ন্যায়বিচার নিশ্চিত করতে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আবরার ফাহাদ হত্যা মামলায় ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এসময় আধিপত্যবাদবিরোধী মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর