কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে আ.লীগের এমপির গাড়িতে হামলা, জনমনে আতঙ্ক

কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের সাবেক সাংসদ ও আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফের ব্যবহৃত টয়োটা প্রাডো গাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (২৩ জুন) দিবাগত রাতে কুমারখালী উপজেলার বাঁশগ্রামে ওই সাংসদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নির্বাচনের আগে এই নিয়ে জনমনে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী।

কুমারখালীতে আ.লীগের এমপির গাড়িতে হামলা, জনমনে আতঙ্ক

কুমারখালীতে আ.লীগের এমপির গাড়িতে হামলা, জনমনে আতঙ্ক
কুমারখালীতে আ.লীগের এমপির গাড়িতে হামলা, জনমনে আতঙ্ক

এদিকে হামলার এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ সংসদ নির্বাচিত হন। তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়া -০৪ আসনের (কুমারখালী ও খোকসা উপজেলা)। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনেও হেবিওয়েট প্রার্থী হিসেবে তিনি আওয়ামী লীগ হতে মনোয়ন প্রত্যাশী।

এ বিষয়ে সাবেক এই সাংসদের ভাই আলতাফ মাহমুদ বলেন, তাঁর ভাই খুব জনপ্রিয় নেতা। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। আসন্ন নির্বাচনেও তিনি আওয়ামী লীগের হেবিওয়েট মনোয়ন প্রত্যাশী। প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে গ্যারেজের তালা তুলে ও গাড়ির ছাদ কেটে ভিতরে ঢুকেছে। গাড়ির ভিতরে কোনো গোপন ডিভাইস বা ক্ষতিকর কিছু রাখতে পারে। তবে নির্বাচনের আগে এটি জনমনে আতঙ্কিত সৃষ্টি করেছে।

এ বিষয়ে সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, তাঁর টয়োটা প্রাডো ( ঢাকা মেট্রো – ১৭ – ২৫৯২) গাড়ির তালা খুলতে না পেরে গাড়ির ছাদের অটো সিস্টেমে আটকানো ঢাকনা ভেঙে ভিতরে ঢুকেছিল দুর্বৃত্তরা। নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষরা শত্রুতা করে কোথাও কোন ডিভাইস অথবা বিস্ফোরক জাতীয় দ্রব্য রেখে যেতে পারে। তিনি থানায় জিডি করবেন এবং গাড়িটা পরীক্ষার জন্য ঢাকাতে পাঠিয়েছেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে আ.লীগের এমপির গাড়িতে হামলা, জনমনে আতঙ্ক

কুমারখালীর থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর