কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবি থানা প্রেসক্লাবের কমিটি গঠন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাজ্জাক মাহমুদ রাজকে সভাপতি এবং শাহারিয়া ইমন রুবেলকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আজাদ সানি, সহ-সভাপতি মাসুম রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নাইমুল রহমান (নাইম) ও হাসান আল মামুন দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আশরাফুল আলমকে, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান সাগর, অফিস সম্পাদক আজিজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুভেনাইল জুয়েল এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক তানভীর হাসান সৌরভ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এস এম মাহিন, রেজা আহমেদ জয়, উজ্জ্বল মাহমুদ, রাশেল মাহমুদ, জীবন ইসলাম, মোস্তাফিজুর রহমান জুয়েল, মিলন হোসেন, তিতাস আহমেদ চাঁদ, সাইফুল ইসলাম ও শেখ মহাসিন। সদস্য হিসেবে আছেন তুহিন ইসলাম, রাকিব হোসেন, মাসুম শাহরিয়ার, রনি আহমেদ ও সাব্বির আহমেদ রেন্টু। বিশেষ সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা নূরুন্নবী বাবু, উপদেষ্টা তাপস কুমার সাহা এবং দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর