মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার শাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। গতকাল সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ব্যাংকের আমলা শাখা প্রাঙ্গণে এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের আমলা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান, অপারেশন ম্যানেজার হাফিজুর রহমান, জেনারেল ব্যাংকিং ইনচার্জ শামীম রেজা, ক্রেডিট ইনচার্জ মাহাবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
প্রিমিয়ার ব্যাংকের আমলা শাখায় গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা চালু রয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত শর্তে চার্জমুক্ত অ্যাকাউন্ট, সুদযুক্ত হিসাব, স্বল্পমেয়াদি স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয় স্কিম, ডাবল গ্রোথ স্কিম, মান্থলি বেনিফিট স্কিম ও মান্থলি সেভিংস স্কিম। এ ছাড়া কৃষিঋণ, ট্রাভেল কার্ড, পাসপোর্ট ফি ও ভ্যাট জমা, রেমিট্যান্স গ্রহণ এবং অন্যান্য ব্যাংকে অর্থ স্থানান্তরের সুবিধাসহ বিভিন্ন সেবা প্রদান করা হয়।
ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে গ্রাহকদের বিভিন্ন আর্থিক চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার ২৭ বছর পূর্তি উপলক্ষে আমলা বাজার শাখায় আয়োজিত এ অনুষ্ঠান ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি উপলক্ষ হয়ে ওঠে।









