কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্ট্রোকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু; ক্যাম্পাসে শোকের ছায়া

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সবুজ মোল্লা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি। বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভাগের পরীক্ষা শেষ হলে সবুজ বাড়িতে যান।

সেখানে দুই দিন অবস্থান করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়। সবুজ মোল্লার গ্রামের বাড়ি খুলনা জেলায়। তবে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া এলাকায় অসুস্থ মাকে নিয়ে বসবাস করতেন। টিউশনি করে নিজের পড়াশোনা ও সংসারের খরচ চালাতেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর