কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্যাটাগরি কুষ্টিয়ার খবর

কুষ্টিয়ায় পানি কমলেও কাটেনি দুর্ভোগ, এখনো পানিবন্দি ২০ হাজার পরিবার 

কুষ্টিয়ায় পানি কমলেও কাটেনি দুর্ভোগ, এখনো পানিবন্দি ২০ হাজার পরিবার 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৫ সেন্টিমিটার কমেছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ২০ থেকে ২৫ হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যার পানিতে বসতভিটা, রাস্তাঘাট, ফসল ও আবাদি জমি তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্থবির হয়ে পড়েছে। এ […]
Read more
খোকসায় রাস্তা সংস্কারে বিলম্ব ভোগান্তিতে ৪ ইউনিয়নবাসী

খোকসায় রাস্তা সংস্কারে বিলম্ব ভোগান্তিতে ৪ ইউনিয়নবাসী

খোকসা প্রতিনিধি ॥ দীর্ঘ ২ বছর রাস্তার সংস্কারের কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে ৪ ইউনিয়নবাসী। গ্রামীণ রাস্তা পুনঃনির্মাণ ও সংস্কারের  কাজটি শুরু করে  অহনা প্রতিষ্ঠান। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কাজটি শুরু হলেও এখন পর্যন্ত সংস্কারের কাজ শেষ হয়নি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় কাজটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ঠিকাদার প্রতিষ্ঠানটি উধাও হয়ে যায়। ফলে রাস্তা চলাচলে […]
Read more
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক যেন মরণফাঁদ, ৮ মাসে ৪০টি দুর্ঘটনা

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক যেন মরণফাঁদ, ৮ মাসে ৪০টি দুর্ঘটনা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক যেন মরণফাঁদ। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। হাইওয়ে পুলিশের তথ্যমতে, রাজবাড়ী শহর থেকে পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি পর্যন্ত ৩১ কিলোমিটার মহাসড়কে গত আট মাসে ৪০টি দুর্ঘটনায় প্রাণ গেছে ১৬ জনের। আহত হয়েছেন ৫১ জন। চালকদের অভিযোগ, মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, নছিমন, করিমন ও ভটভটিসহ বিভিন্ন ধরনের তিন চাকার যানবাহনের অবাধ […]
Read more
এমপি ফরিদা ইয়াসমিনের সাথে মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

এমপি ফরিদা ইয়াসমিনের সাথে মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মিরপুর প্রতিনিধি ॥ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। গতকাল  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারাস্থ এমপির নিজ বাসভবন প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকান্ড এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অধিকার […]
Read more
কুষ্টিয়ায় উদ্ধার হওয়া মোবাইল ফোন পেলেন প্রকৃত মালিকেরা

কুষ্টিয়ায় উদ্ধার হওয়া মোবাইল ফোন পেলেন প্রকৃত মালিকেরা

বিশেষ প্রতিনিধি ॥ সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও হারানো মালামাল উদ্ধারে জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ায় উদ্ধার হওয়া ৩৭টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর মোবাইল ফোনগুলো উদ্ধার করে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন […]
Read more
ইবির আবাসিক হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ ৮ দাবি ছাত্রশিবিরের

ইবির আবাসিক হলে অবৈধ শিক্ষার্থী অপসারণসহ ৮ দাবি ছাত্রশিবিরের

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ, মেধার ভিত্তিতে সিট বণ্টন ও শিক্ষার্থীবান্ধব আবাসিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে শাখা […]
Read more
গাঁজাসহ আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

গাঁজাসহ আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

ইবি প্রতিনিধি ॥ গাঁজা সেবন অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটককৃত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগের নাহিদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী কেন্দ্রীয় ক্রিকেট মাঠ সংলগ্ন অন্ধকার স্থানে বসে […]
Read more
দেহাবশেষ দরবারে দাফনের ঘটনায় ভক্ত গ্রেফতার

দেহাবশেষ দরবারে দাফনের ঘটনায় ভক্ত গ্রেফতার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে কথিত পীর আব্দুর রহমান ওরফে শামীমের দেহাবশেষ তুলে তার প্রতিষ্ঠিত দরবার শরিফে নিয়ে যাওয়ার ঘটনায় করা মামলায় লালা প্রামাণিক (৪২) নামের এক ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালা প্রামাণিক ওই এলাকার মৃত মেছের […]
Read more
শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেনারেটর দিলেন বিএনপি নেতা

শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেনারেটর দিলেন বিএনপি নেতা

এম আর নয়ন, কুমারখালী ॥ সাত শিক্ষার্থী জিপিএ-৫ সহ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রায় ৮৩ ভাগ পাশ নিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে শোমসপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়। তবে সম্প্রতি বিদ্যুত বিভ্রাটের কারণে স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষক-শিক্ষার্থীদের। তাঁদের এমন দাবির প্রেক্ষিতে তিন হাজার ভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর উপহার দিয়েছেন […]
Read more
চলাচলের ২০০ ফিট সড়ক! কাদা-পানিতে দুর্ভোগ দুর্ভোগ চরমে 

চলাচলের ২০০ ফিট সড়ক! কাদা-পানিতে দুর্ভোগ দুর্ভোগ চরমে 

কুমারখালী প্রতিনিধি ॥ দেখলে মনে হবে কোনো পুকুর কিংবা জলাশয়। কিন্তু এটি কোনো জলাশয় নয়—এটি চার শতাধিক মানুষের চলাচলের একমাত্র সড়ক। সামান্য ২০০ ফিট রাস্তা কাদা-পানিতে থৈথৈ করায় চরম দুর্ভোগে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কারাগারপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বছরের প্রায় পাঁচ মাস পানিতে ডুবে থাকে সড়কটি। পানি কমলে আরও প্রায় দুই […]
Read more
1 … 64 65 66 67 68 … 850

সর্বাধিক পঠিত