কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

এমপি ফরিদা ইয়াসমিনের সাথে মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

মিরপুর প্রতিনিধি ॥ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন মিরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সমসাময়িক বিভিন্ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। গতকাল  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারাস্থ এমপির নিজ বাসভবন প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এমপি ফরিদা ইয়াসমিন বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকান্ড এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি সোচ্চার ভূমিকা পালন করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ।

এলাকার উন্নয়নে দলীয় ভেদাভেদ ভুলে জনস্বার্থকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেছেন। এছাড়াও তিনি গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে স্বাধীন পরিবেশ এবং নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সমাজে জনসচেতনতা বৃদ্ধি এবং অনিয়ম-দুর্নীতি রোধে গণমাধ্যমকর্মীদের আরও বেশি দায়িত্বশীল, সাহসী এবং বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। এবং এলাকার উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এসময় মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সদস্য মিলন আলী, শেফাদুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর