কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া বড়বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার বড়বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে শহরের বড়বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণসহ ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে কি না, তা তদারকি করা হয়। এতে কুষ্টিয়ার বড়বাজারে সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণ, ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধ, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করতে নিয়মিতভাবে এ ধরনের তদারকিমূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে ব্যবসায়ীদের পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ, দোকানে হালনাগাদ ও দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী জানান, জনস্বার্থে কুষ্টিয়ার বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের বাজার মনিটরিং ও তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর